ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ধর্মপ্রচারক জাকির নায়েকের নেতৃত্বাধীন নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে এখন থেকে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এ আইনে পদক্ষেপ নিতে পারবে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৭ নভেম্বর) সংগঠনটির বিরুদ্ধে ইউএপিএর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হলো।

ভারতের কেন্দ্রীয় সরকার আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সরকারের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুসারীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করার জন্য জাকির নায়েক ‘বিশেষভাবে দায়ী’।

/এএস/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম
লাহোরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান আটক, অস্বীকার পুলিশের
স্ত্রীদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুজনকেই হত্যা, মরদেহ পুঁতে রাখলেন দুই ভাই
সর্বশেষ খবর

কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের