‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ১৩:১৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:১৯

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-র আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে তুর্কি পার্লামেন্টে বিলটি পাসের পর এরদোয়ানের এই স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করলো তুরস্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক যুদ্ধ নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে গত আগস্ট মাসে মক্কায় এই তিনটি দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির বিষয়ে শুক্রবার ও শনিবার ইসলামাবাদে দেশগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে থাকা সৌদি আরবে আঙ্কারার সামরিক সহায়তা পাঠানোর পথ সুগম হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনও একটি পক্ষের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবও উত্থাপন করবে সরকার।

/এএস/ 
সম্পর্কিত
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছাবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও অভিবাসীদের ওপর চড়াও ট্রাম্প
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
সর্বশেষ খবর
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, সঙ্গে দীঘি
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, সঙ্গে দীঘি
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
নব্য-উদারনৈতিক আইনি বৈধতা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন