নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৭:২৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:২৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানাম এলাকায় ন্যাশনাল গার্ডের একটি কম্পাউন্ডে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অসংখ্য ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা এই অভিযান চালায়। ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি হতাহতের প্রাথমিক হিসাব। পাল্টা প্রতিরোধে সেনারা বেশ কয়েকজন হামলাকারীকে হত্যা করেছে এবং তাদের রসদ সরবরাহ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাতে নাইজারের সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজার জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই হামলার সূত্রপাত হয়। মালি সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলে সানামের অবস্থান, যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে সর্বশেষ এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

এর মাত্র দুই দিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে সীমান্তের ওপারে প্রতিবেশী দেশ নাইজেরিয়াতেও সহিংসতা অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। কয়েকদিন আগে ফুলানি পশুপালকদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হামলাকারীরা।

/এসএইচএম/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত, বড় জয় মমতার
মহাকাশে আল্লামা ইকবালের কবিতা, এক সুতোয় ভারত-পাকিস্তান
জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা
সর্বশেষ খবর
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন
দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন
আপাতত গোপালগঞ্জ ভেন্যুতে লিগের খেলা নয়
আপাতত গোপালগঞ্জ ভেন্যুতে লিগের খেলা নয়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব