দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

যশোরে বিজিবির অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনায় তিন কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় ৪৯ বিজিবি প্রধান ফটকের সামনে থেকে স্বর্ণ উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)। 

শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে পাকা রাস্তা থেকে তিন আসামিসহ এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি প্রাইভেট কার আটক করে। তাদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায়  ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। উদ্ধার স্বর্ণের মূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা, সাত হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রৌপ্য, ৩২ লাখ টাকা দামের একটি প্রাইভেটকার, ৪৮ হাজার টাকা দামের চারটি মোবাইল ফোন, তিন হাজার টাকার দুটি হাত ঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
সর্বশেষ খবর
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
আপাতত গোপালগঞ্জ ভেন্যুতে লিগের খেলা নয়
আপাতত গোপালগঞ্জ ভেন্যুতে লিগের খেলা নয়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব