চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৮ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৮

চীন ও তুরস্কের সম্ভাব্য সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রামানি বলেছেন, এ পরিস্থিতিতে নিজেদের সামরিক মহাকাশ সক্ষমতা দ্রুত বাড়াতে হবে নয়াদিল্লিকে।

শুক্রবার ‘ভবিষ্যৎ যুদ্ধকৌশল ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান শুধু চীনের সহায়তার ওপর নির্ভর করছে না; দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর মাধ্যমে নিজস্ব সক্ষমতাও গড়ে তুলছে। পাশাপাশি তুরস্কও ইসলামাবাদকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে। সুপারকোও নিজস্ব সক্ষমতা তৈরিতে কাজ করছে। এখন তুরস্কও পাকিস্তানকে সহায়তা করতে পারে এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

ভারতের উদ্বেগ শুধু পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা নিয়ে নয় বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান (আইএসআর) এবং অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণব্যবস্থায় চীনের উন্নত প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের ধারণা ও সামরিক সক্ষমতা বাড়তে পারে।

তবে ভারতের মহাকাশ সক্ষমতার সঙ্গে চীনের সক্ষমতার সরাসরি তুলনা না করার পরামর্শ দিয়েছেন জেনারেল সুব্রামানি। তিনি বলেন, চীনের যা আছে, সবকিছু অর্জনের প্রতিযোগিতায় নামা ভারতের লক্ষ্য হওয়া উচিত নয়। বরং সীমান্ত পর্যবেক্ষণ এবং একই এলাকা পুনরায় পর্যবেক্ষণের মধ্যবর্তী সময় কমানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলতে হবে। এ লক্ষ্য পূরণে পর্যাপ্তসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হচ্ছে।

ভারতের সামরিক মহাকাশ নজরদারি ও অনুসন্ধান নেটওয়ার্ক সম্প্রসারণে ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স’ (এসবিএস) তৃতীয় পর্যায়ের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এ কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের পরিকল্পনা করেছে ভারত। ২০২৪ সালের অক্টোবরে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দফতরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হবে।

এদিকে চীনের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেছেন জেনারেল সুব্রামানি। তিনি বলেন, স্যাটেলাইটে বিঘ্ন ঘটানো বা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে এমন প্রযুক্তিও তৈরি করছে বেইজিং। চীনের কাছে স্যাটেলাইটবিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। এসব প্রযুক্তি স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে সক্ষম।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এসএইচএম/
সম্পর্কিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, সন্দেহভাজন সৎবাবা পলাতক
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকার অঙ্গীকার কাতার ও কানাডার
সর্বশেষ খবর
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা