স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ নভেম্বর ২০২৬, ১৬:০২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশটির একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে বলেন, হতাহতদের এই সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামি-উল-হক আল জাজিরাকে জানান, প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটিতে খননকাজে জড়িত কয়েকজনের বসবাস ছিল। সেখানে তারা ডিনামাইট মজুত করে রেখেছিলেন।

তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সামি-উল-হক। এ সময় এ ঘটনা সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ২১
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
সর্বশেষ খবর
পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই
ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ