‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৭:২২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২২

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন আর ফিফা বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় বলে মনে করেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, ঐতিহ্যবাহী খেলার ধরন হারানোর পাশাপাশি জাতীয় দলে একতা ও ঐক্যবদ্ধ মানসিকতার অভাব রয়েছে দলটির।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক গ্যারি নেভিল ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেমি ক্যারাঘারের সঞ্চালনায় ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলেছেন রোনালদো। সেখানে বর্তমান ব্রাজিল দল নিয়ে খোলামেলা মূল্যায়ন করেন সাবেক এই স্ট্রাইকার। প্রশ্ন তুলেছেন, ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জেতার মতো দলীয় শক্তি আদৌ আছে কি না।

একসময় ফুটবলীয় সৌন্দর্যের আরেক নাম ছিল ব্রাজিল। দুর্দান্ত ড্রিবলিং, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা আর চোখধাঁধানো গোল মিলিয়ে আলাদা এক পরিচয় গড়ে তুলেছিল তারা। পেলে, গারিঞ্চা ও জিকো থেকে শুরু করে রোমারিও, রোনালদিনহো এবং রোনালদো- প্রজন্মের পর প্রজন্ম ব্রাজিলিয়ান তারকারা মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। 

কিন্তু রোনালদোর মতে, যে বৈশিষ্ট্যগুলো একসময় বিশ্ব ফুটবলে ব্রাজিলকে অপ্রতিরোধ্য করে তুলেছিল, সেখান থেকে ধীরে ধীরে সরে এসেছে সেলেসাওরা।

রোনালদো বলেছেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের দেশের মানুষের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’

১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। টেকনিক্যাল দক্ষতা, আক্রমণাত্মক কল্পনাশক্তি ও ব্যক্তিগত নৈপুণ্যে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে রোনালদোর মূল্যায়ন ছিল বেশ সরাসরি। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল ব্রাজিলের নেই। আমাদের দল শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
আবারও ৭ গোলের স্মৃতি ফেরালো ব্রাজিল!
জাপান-ধাক্কা ভুলে জয়ে ফিরতে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
সর্বশেষ খবর
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুজন গ্রেফতার, পরিবার বলছে তারা জুলাই আন্দোলনকারী
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুজন গ্রেফতার, পরিবার বলছে তারা জুলাই আন্দোলনকারী
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬০ জন গ্রেফতার
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬০ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ