আবারও ৭ গোলের স্মৃতি ফেরালো ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৮:০১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:০১

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি আজও কাঁদায় ব্রাজিলকে। আবারও ৭ গোলের স্মৃতি ফিরিয়েছে তারা। তবে এবার নিজেরা ৭ গোলের স্বাদ নিয়েছে। প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। 

ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকের সঙ্গে গোল উৎসব করেছে ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথম ২০ মিনিটে তিন গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ৯, ১৫ ও ২০তম মিনিটে গোল করে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই বড় জয়ের ভিত গড়ে ব্রাজিল।

এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে তার দুটি গোলও ব্রাজিলকে হার থেকে বাঁচাতে পারেনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচটি হেরেছিল ৩-২ ব্যবধানে। সিঙ্গাপুরের বিপক্ষে দ্রুত হ্যাটট্রিক করে সেই হতাশা কিছুটা হলেও কাটালেন তিনি।

২০২৬ সালে এটাই ব্রাজিলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বছরের শেষ ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্স দলকে স্বস্তি দেবে নিশ্চয়ই। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তিও স্মরণীয় হয়ে থাকবে তার ক্যারিয়ারে।

 

/এফআইআর/
সম্পর্কিত
জাপান-ধাক্কা ভুলে জয়ে ফিরতে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
ব্রাজিলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো এশিয়ার পরাশক্তি জাপান
সর্বশেষ খবর
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি
নিজেদের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, পাল্টা উড়ান জাপানের
নিজেদের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, পাল্টা উড়ান জাপানের
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
তৈরি পোশাকশিল্প বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে, সংসদে আলোচনার প্রস্তাব
তৈরি পোশাকশিল্প বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে, সংসদে আলোচনার প্রস্তাব
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা