জাপান-ধাক্কা ভুলে জয়ে ফিরতে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৫:০৯ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:০৯

জাপানের কাছে হারের ক্ষত নিয়ে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সিঙ্গাপুর। এশিয়ার দলটির বিপক্ষে জয়ে ফিরতে একাদশে বড়সড় রদবদলের পরিকল্পনা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে খেলা দল থেকে সাতটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও সিঙ্গাপুর।

গত শনিবার জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। দুই গোলে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরেছিল আনচেলত্তির দল। কিন্তু ম্যাচের শেষ দিকে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

সিঙ্গাপুরের বিপক্ষে সেই একাদশে সাতটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। অনুশীলনে গোলরক্ষক হিসেবে দেখা গেছে লুকাস পেরিকে। রক্ষণভাগে ওয়েসলি, জোনাথন জেসুস ও দগলাস সান্তোসের খেলার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাব্রিয়েল মাগালাইয়েসকে একাদশে ধরে রেখেছেন কোচ।

মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের সঙ্গে দেখা যেতে পারে জোয়াও গোমেস ও রায়ানকে। আক্রমণভাগে থাকছেন এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

তবে জাপানের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া। একই কারণে ডাগআউটেও থাকতে পারবেন না আনচেলত্তি। তার জায়গায় দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রানচেস্কো মাউরি। ব্রাজিলের অধিনায়কত্ব করবেন ব্রুনো গুইমারেস। 

অন্যদিকে সিঙ্গাপুরও সাম্প্রতিক সময়ে ভালো অবস্থায় নেই। গত শুক্রবার প্যারাগুয়ের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর প্রত্যাশা সিঙ্গাপুর কোচ গ্যাভিন লির।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ—লুকাস পেরি; ওয়ান্দেরসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস, দগলাস সান্তোস; জোয়াও গোমেস, ব্রুনো গিমারায়েস, রায়ান; এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

সিঙ্গাপুরের সম্ভাব্য একাদশ—হাসান মাহবুদ; রায়হান স্টুয়ার্ট, হারিস হারুন, জ্যাকব মাহলার, বাহারুদ্দিন; কিয়োগা নাকামুরা, শাহ শাহিরান, ফারহান জুলকিফলি, হারহিস স্টুয়ার্ট, সং উই-ইয়ং ও ইলহান ফান্দি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
ব্রাজিলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো এশিয়ার পরাশক্তি জাপান
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
সর্বশেষ খবর
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর মারধরের পর মায়ের মৃত্যু
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর মারধরের পর মায়ের মৃত্যু
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে গিয়ে চোটের ধাক্কা হাসানের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে গিয়ে চোটের ধাক্কা হাসানের
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়