ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলার একটি ধানক্ষেত থেকে ৩০ বছর বয়সী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে। পরিবারের সন্দেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই নারীকে হত্যা করেছেন তার প্রেমিক।

নিহত নারীর নাম নীলু কুমারী। তিনি মুঙ্গেরের বাসিন্দা এবং উদয় কুমারের স্ত্রী। মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) কুমার দেবেন্দ্র জানান, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানক্ষেতে ওই নারীর মরদেহ পাওয়ার তথ্য তারা জানতে পারেন।

পরিবারের দাবি, বিহারের তিলকপুরের বাসিন্দা আনাকেশ কুমারের সঙ্গে নীলুর প্রেমের সম্পর্ক ছিল, যা তার স্বামী জানতেন। এই সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হতো বলে অভিযোগ রয়েছে। উদয় কুমার জানিয়েছেন, তিনি প্রায় ছয় মাস ধরে বিষয়টি জানতেন, তবে ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।

নীলুর ননদ গুঞ্জন দেবীও অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আনাকেশ কুমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নীলুর। তার ভাষ্য অনুযায়ী, তারা দিনরাত কথা বলতেন এবং দুই-তিন দিন আগেই নীলুকে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি।

পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুঙ্গের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যসহ অন্যদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।

/এএ/
সম্পর্কিত
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
সর্বশেষ খবর
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা
শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন