নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজন মোহাম্মদ আসিফ (১৬)। অপরজনের নাম জানা যায়নি। তারা দুইজনেই রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, রামু উপজেলার কলঘর বাজার এলাকায় বাঁকখালী নদী পারাপার ঘাটে যাত্রী বহনকারি নৌকা নদীর মাঝখানে পৌঁছালে উল্টে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। ঘটনার পর থেকে দুই স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ ও স্থানীয়রা বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আরও পড়ুন: প্রতিবন্ধী হয়েও তারা জয়ী, তৈরি করা শতরঞ্জি যাচ্ছে বিদেশে
/এআর/