প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা

Faridpur jailedফরিদপুরের ভাংগা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা করে একই কলেজের দুই ছাত্র। এ সময় শিক্ষার্থীরা ওই দুই ছাত্রকে ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়াও ওই দুই ছাত্রকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি কে এম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলো সরকারি কে এম কলেজের ছাত্র সবুজ মাতুব্বর ও তার বন্ধু সুজন মোল্যা। তাদের কাছ থেকে অত্যাধুনিক ছুরি, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভাংগা সরকারী কে এম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রীকে একই কলেজের ছাত্র সবুজ মাতুব্বর প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী রাজি না হওয়ায় সবুজ ও তার বন্ধু সুজন ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় সবুজ ও সুজনকে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভাংগা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পুরবী গোলদার তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়াও তাদের কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

/বিটি/