দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর জেলা কৃষক দল। জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ প্রতবিাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, নড়াইলের কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলা এবং ও শ্রীপুর পৌর কৃষক দলের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবির, শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্যসচিব হুমায়ুন কবির, পৌর কৃষক দলের সদস্যসচিব রাহাত হাসান জুয়েল।