অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক

বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে মর্মাহত হয়েছেন অনেকেই। তার সঙ্গে আগের রাতেও কথা হয়েছিল শেষ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার প্রযোজনায় নির্মিত সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত চার দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল।

শেষ রাতের সেই স্মৃতির কথা জানিয়ে আরশাদ আদনান বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করবো। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’