নাটোরে একটি ক্লিনিককে নিম্নমানের সেবাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারণে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে র্যাব প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এই জরিমানা করেন।
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কমান্ডার শেখ মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল শহরের কানাইখালী এলাকার পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এসময় ক্লিনিকে বৈসাদৃশ্য, নোংড়া পরিবেশ ও কিছু অনিয়মতান্ত্রিক কার্যকলাপ দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক মালিক মুনকে দুই লাখ টাকা, অপারেশন থিয়াটারের বিরুদ্ধে এক লাখ টাকা, প্যাথলজি বিভাগের বিরুদ্ধে এক লাখ টাকা, আলট্রাসনোগ্রাফি বিভাগের বিরুদ্ধে ৫০ হাজার এবং কর্তব্যরত ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়তে পারেন: ক্যাম্প থেকে ক্যাম্পে ফ্রিতে কথা বলার সুযোগ পাবেন রোহিঙ্গারা: তারানা