কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। গত দেড় মাসের মধ্যে করোনায় ও উপসর্গে এটি সর্বনিম্ন মৃত্যু। বুধবার (১১ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২০ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু দেড় মাসের মধ্যে সর্বনিম্ন বলে উল্লেখ করেন ডা. আব্দুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে ১৯১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৩২ জনের উপসর্গ রয়েছে।