দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘বিবর্তন যশোর’-এর নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে নওরোজ আলম খান চপল আবারও সভাপতি মনোনীত হয়েছেন এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান রনি।
রবিবার সন্ধ্যায় বার্ষিক কাউন্সিলে সাধারণ সভায় তারা মনোনীত হন। কমিটির অন্যরা হলেন সহসভাপতি মানস বিশ্বাস ও এইচ আর তুহিন। সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কমল বিশ্বাস, অর্থ সম্পাদক মুরারি মুরলী মোহন, দফতর সম্পাদক তানজিলা আক্তার জিনি, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক শর্মিষ্ঠা ভট্টাচার্য তুপা। এ ছাড়া নির্বাহী সদস্য রাম প্রসাদ রায়, শাহরিন সুলতানা নিশি, দেবদুলাল রায়, শিলা রানী দাস ও তরিকুল ইসলাম।
‘সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক’ স্লোগানে ১৯৮৯ সালের ১২ অক্টোবর বিবর্তন যশোর আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত ৮৯টি নাটকের ৪৫শ প্রদর্শনীর রেকর্ড গড়েছে সংগঠনটি। ইতিমধ্যে দেশের অন্যতম নাট্য সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের বাইরেও মঞ্চ নাটকে কৃতিত্ব দেখিয়েছেন সংগঠনের কর্মীরা।