কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় নাটকের মঞ্চায়ন বাতিল

গাজীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ২২:৫৪ আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২২:৫৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় মুসল্লিদের বাধায় একটি নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। পরে সেটি বাতিল করা হয়।

আয়োজক রানীগঞ্জ উদয়ন সংঘ জানিয়েছে, মাসখানেক ধরে ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়নের জন্য রিহার্সেল চলেছে। রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল। এটি ছিল ৫২তম আসর।

নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন জানান, বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে তাদের নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথা বলেন। এরপর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যান।

খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘আপন দুলাল একটি গীতিনাট্য। এটি নারী চরিত্রবর্জিত একটি নাটক। এতে নারীর কোনও অভিনয় নেই। পরিশীলিত নাটক। অথচ এই নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা। এতোদিনের প্রস্তুতি, শ্রম, উদ্যোগ সব ভেস্তে গেলো।’

এ প্রসঙ্গে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক বলেন, ‘সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি। এখানে এককভাবে কেউ নিষেধ করেনি। স্থানীয় মুসল্লি ও সর্বজন শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন।’

রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে। আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। শুধু রানীগঞ্জ নয়, পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনও কোনও নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘নাটক আয়োজক কিংবা বাধা প্রদানকারী কোনও পক্ষই থানায় এ প্রসঙ্গে কিছু জানায়নি।’

/এএম/
সম্পর্কিত
নাট্য সংগঠন বিবর্তন যশোরের নতুন ১৫ সদস্যের কমিটি গঠন
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
সর্বশেষ খবর
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন