কাপাসিয়ায় বন্ধ হয়ে যাওয়া সেই নাটক একই মাঠে প্রদর্শনের সিদ্ধান্ত

গাজীপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ০০:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০০:৫২

গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটক শনিবার (৫ এপ্রিল) সকালে একই মাঠে মঞ্চস্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আয়োজকরা আমাকে কনফার্ম (নিশ্চিত) করেছেন কালকে (শনিবার) একই মাঠে তারা নাটক মঞ্চায়ন করবেন।’

এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন। বৈঠকে অংশ নেওয়া গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রাত ৯টায় বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমাদের এসিল্যান্ড (সহকারী কমিশনার) গণমাধ্যমকর্মীদের নিয়ে বসেছিলেন। সেখানে কাপাসিয়া থানার ওসি, বিএনপির নেতৃবৃন্দ, মুসল্লিদের প্রতিনিধি, নাটকের আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে নাটকটি একই মাঠে মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। সেখানে শনিবার নাটক মঞ্চায়ন হবে।’

গণমাধ্যমকর্মীদের নিয়ে আলোচনার পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আয়োজনকারীরা নাটকটি মঞ্চস্থ করবে। তারা যদি নাটকটি করে, তাদের সার্বিক সহযোগিতা করা হবে। অশ্লীল কোনও ছবি প্রদর্শন যেন না করতে পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকবো।’

প্রসঙ্গত, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে গত বৃহস্পতিবার সকালে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল। এটি ছিল ৫২তম আসর। স্থানীয় একটি পক্ষের আপত্তির কারণে নাটকের মঞ্চায়ন বাতিল হয়ে যায়। পুলিশ সদর দফতর বলছে, নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে।

আরও পড়ুন:

কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় নাটকের মঞ্চায়ন বাতিল

/কেএইচটি/
সম্পর্কিত
সৎমায়ের গল্পে তৌসিফ
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার