১১ দিনে রাজশাহী বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখের বেশি মানুষ

রাজশাহী বিভাগের আট জেলায় ২ লাখ ১৩ হাজার ১১৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে ১১তম দিনে রাজশাহীতে ভ্যাকসিন নিয়েছেন ৭ হাজার ৬৩৩ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন টিকা গ্রহণ করেছে। এরমধ্যে পুরুষ ২০ হাজার ১২৮ ও নারী ১২ হাজার ৯৬ জন। রাজশাহী জেলায় ৪ হাজার ৮১৩ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৯৮৫ ও নারী ১ হাজার ৮২৮ জন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৭৬০ ও নারী ১ হাজার ৬০ জন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় টিকা নিয়েছেন ২ হাজার ৩৪৭ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫৯৪ ও নারী ৭৫৩ জন। নাটোর জেলায় টিকা নিয়েছেন ২ হাজার ৬৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৬১৬ ও নারী ১ হাজার ৮২ জন। নওগাঁ জেলায় ৫ হাজার ৮৩৮। এরমধ্যে পুরুষ ৩ হাজার ৭২০ ও নারী ২ হাজার ১১৮ জন।

তিনি আরও জানান, পাবনা জেলায় ৩ হাজার ৭৩ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৮৯৭ ও নারী ১ হাজার ১৭৬ জন। সিরাজগঞ্জ জেলায় ৪ হাজার ১৪৭ জন । এরমধ্যে পুরুষ ২ হাজার ৫৪৬ ও নারী ১ হাজার ৬০১ জন। বগুড়া জেলায় ৫ হাজার ১১৮। এরমধ্যে পুরুষ ৩ হাজার ১৮৬ ও ১ নারী ৯৩২ জন। জয়পুরহাট জেলায় ১ হাজার ৩৭০ জন। এরমধ্যে পুরুষ ৮২৪ ও নারী ৫৪৬ জন।

এর আগে রাজশাহী বিভাগে প্রথম দিনে (রবিবার, ৭ ফেব্রুয়ারি) ৩ হাজার ৭৫৭ জনকে ও দ্বিতীয় দিনে (সোমবার, ৮ ফেব্রুয়ারি) ৫ হাজার ৬৪২ জনকে, তৃতীয় দিনে (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) ১৩ হাজার ১১৪ জনকে ও চতুর্থ দিনে ( বুধবার, ১০ ফেব্রুয়ারি) ১৭ হাজার ৯৭১ জনকে, পঞ্চম দিনে (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি) ২৩ হাজার ১৮০ জনকে, ষষ্ঠ দিনে ( শনিবার, ১৩ ফেব্রুয়ারি) ২২ হাজার ৭৪ জনকে, ৭ম দিনে (রবিবার, ১৪ ফেব্রুয়ারি) ১৮ হাজার ৯৯৫ জনকে, ৮ম দিনে (সোমবার, ১৫ ফেব্রুয়ারি) ২৪ হাজার ৬০ জনকে, ৯ম দিনে (মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি) ২৪ হাজার ৯২০ জনকে, ১০ম দিনে (বুধবার, ১৭ ফেব্রুয়ারি) ২৭ হাজার ১০৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।