ভারত যেতে আর লাগবে না করোনা টিকার সনদ

বেনাপোল প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১৭:৫৪আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯:১০

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত যেতে পাসপোর্টযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট জমা দেওয়ার শর্ত শিথিল করেছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে কেবল পাসপোর্ট ও ভিসা থাকলেই যাতায়াত করা যাবে দুই দেশে। এতে ভোগান্তি কমেছে যাত্রীদের।

দেশে এবং বিশ্বের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুহার সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরে দেশের সব স্থলবন্দর, নৌ-বন্দর, বিমানবন্দর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিঠির অনুলিপি পাঠানো হয়। বুধবার (১২ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা গেছে, বেনাপোল বন্দর দিয়ে কোভিড-১৯-এর ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট ছাড়াই পাসপোর্টযাত্রীরা ভারতে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কোভিড-১৯ প্রতিরোধে বিদেশ ভ্রমণের ওপর নানা শর্ত ও বিধিনিষেধ জারি করেছিল বাংলাদেশ সরকার। ভ্রমণ নিষেধাজ্ঞায় ব্যবসা, চিকিৎসা ও অন্যান্য কাজে বিদেশে যাওয়া বাধাগ্রস্ত হচ্ছিল। বিদেশ থেকে ফিরে ১৫ দিনের কোয়ারেন্টাইন। বিদেশ যেতে কোভিড-১৯ পরীক্ষার সনদ গ্রহণে একদিকে ভোগান্তি অন্যদিকে জরিমানা গুনতে হয়েছে যাত্রীদের। একটি চক্র ভ্যাকসিনের সনদ নিয়ে বাণিজ্য করেছে। 

বর্তমানে দেশ-বিদেশ সবখানে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সব দিক বিবেচনা করে এসব শর্ত শিথিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর।

ভারতগামী যাত্রী ইমরান হোসেন বলেন, ‘প্রতিদিন গড়ে সাত হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেন। যাদের ৫০ শতাংশ চিকিৎসা, ৩৫ শতাংশ ভ্রমণ, ৫ শতাংশ ব্যবসা ও ১০ শতাংশ উচ্চশিক্ষা গ্রহণে ভারতে যান। কোভিড-১৯-এর সব শর্ত তুলে নেওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারছি আমরা।’

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা লক্ষিন্দার কুমার দে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়ে সব শর্ত শিথিল করা হয়েছে। টিকা নেওয়ার সনদ কিংবা কোভিড-১৯-এর কোনও কাগজপত্র ভারত ভ্রমণ কিংবা ফেরার সময় লাগছে না। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে বিজ্ঞপ্তি টানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের নামে কারও সঙ্গে অর্থ লেনদেন না করারও কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।’

/এএম/
সম্পর্কিত
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস