বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫০ জন।
এ নিয়ে জেলায় করোনায় ৬০২ জনের মৃত্যু হলো। শনিবার (০৭ আগস্ট) বিকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত ২৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদরের ৪৬ জন এবং শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীর একজন করে।
ডেপুটি সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২৮ জন। করোনায় মারা গেছেন ৬০২ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ২০৫ জন।