রাকসু নির্বাচনের ফল ঘোষণা: শীর্ষ পদে কে এগিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা চলছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে যে হলের ভোট গণনা শেষ হচ্ছে সেটি ফল ঘোষণা করা হচ্ছে। ঘোষিত ফল তুলে ধরা হলো...

১৬ নম্বর হল: শহীদ জিয়াউর রহমান হল

শহীদ জিয়াউর রহমান হলে ভিপি (সহসভাপতি) ও এজিএস পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।

এই প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৯৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩০ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮৫ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৫২ ভোট।

১৫ নম্বর হল: হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলেও ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩০০ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮০ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা ভোটপ্রাপ্তিতে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৫১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৪৯৫ ভোট। এর আগের ঘোষিত হলগুলোর সবকটিতেই সালমান এগিয়ে ছিল।

১৪ নম্বর হল: মাদার বখস হল

মাদার বখস হলে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৯৪ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৩৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩৫০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫০৭ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪১২ ভোট।

১৩ নম্বর হল: মতিহার হল

মতিহার হলেও ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৪৮ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৩ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৭৪ ভোট।

১২ নম্বর হল: শহীদ হবিবুর রহমান হল

শহীদ হবিবুর রহমান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ১ হাজার ১৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস (সহসাধারণ সম্পাদক) প্রার্থী এস এম সালমান ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যান্য হলের মতো এই হলেও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার বেশ ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১ হাজার ১২ ভোট।

এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৮ ভোট। ছাত্রশিবির– সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৪৭৩ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৩ ভোট।

১১ নম্বর হল: শহীদ শামসুজ্জোহা হল

শহীদ শামসুজ্জোহা হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৬৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৭০ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২৮৩ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৩৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩১৭ ভোট।

১০ হলের ফল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১০টি হলে ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তবে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা হলগুলোতে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। তবে এজিএস পদে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী এই পদে ভালো ফাইট দিচ্ছেন।

এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মেয়েদের ছয়টি এবং ছাত্রদের চারটিসহ মোট ১০টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে।

এসব হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৬ হাজার ৬১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট।

জিএস পদে ১০টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৫ হাজার ৮০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট।

এজিএস পদে শিবির প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ৩ হাজার ৫৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট।

রোকেয়া হল

এই হলে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২১১ ভোট।

জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৬১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।

মন্নুজান হল

এই হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৪১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।

এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

তাপসী-রাবেয়া হল

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৭৩ ও শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৬ ভোট পেয়েছেন।

জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী) ৪০৮,, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৫৪ ভোট পেয়েছেন।

এজিএস পদে এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৪৫ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৯৭ ভোট পেয়েছেন।

রহমতুন্নেছা হল

রহমতুন্নেছা হলের ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৮৬ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৫৮৯ টি। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।

এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৩৪৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৮৯ ভোট।