বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে গেলেন ছাত্রদল নেতারা

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৯:০৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:০৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় ববির বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। তারা কক্ষ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মোশারফের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপর নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর থেকে এসব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করা হয়।

ভুক্তভোগী কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দফতরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দফতরের অফিস সহায়ক আরিফ হোসেন। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।  

এরপর ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

শারীরিকভাবে লাঞ্ছিত কর্মকর্তারা জানান, কর্মস্থল থেকে তাদের মারধর করে নিয়ে এসে প্রক্টর অফিসে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেবো না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আপনারা জানেন, সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সর্বশেষ খবর
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী