দুই দিন বন্ধের পর হিলি দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত বৃহস্পতিবার পহেলা বৈশাখ ছিল। এই উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এর ফলে ওইদিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।

একই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।