জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্কের কর্মকর্তারা টিফিন বাটির মতো লাল কাপড় মোড়ানো বস্তুটি দেখে দেওয়া হলে পুলিশ সদস্যরা এসে ঘিরে রেখেছে।

বস্তুটি নির্ণয় করতে বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডিস্পোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে আসলে এটি কী।  এমনটাই সাংবাদিকদের জানালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।

খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় বেড়ে যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে বোমা ডিসপোজাল ইউনিট আসছেন। তারপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।