মেহেরপুরে রাতের আঁধারে ৬ বোমাসদৃশ বস্তু ফেলে গেলো কারা?

মেহেরপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৫

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ও সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকায় বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ সেগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া গ্রামের চেয়ারম্যানপাড়ায় হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে এবং বটতলা বাজারের কাছে একটি ব্রিজের ওপর লাল টেপে মোড়ানো বস্তুগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামের পৃথক দুটি স্থান থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার জন্য থানার চত্বরে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড
ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক