উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ২২:৫১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৫১

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সেতুর উপরে পূর্ব পাশে লাল বক্সে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উড়াল সেতুর উপরে পূর্ব পাশে লাল বক্সে বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বাক্সের ওপরে সাদা কাগজে লেখা রয়েছে ‘সতর্ক বার্তা, বিস্ফোরণ’। বাক্সে বোমা বা ককটেল থাকতে পারে এমন আশঙ্কায় মুহূর্তে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল বাক্সের ওপরে সাদা কাগজে সতর্ক বার্তা লেখা থাকায় সেটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

প্রতক্ষ্যদর্শী আমিনুল ইসলাম জানান, লাল বাক্সের বাইরে তার বের করা রয়েছে। লাল বাক্সের ওপরে সাদা কাগজে লেখা ‘সতর্ক বার্তা, বিস্ফোরণ’। এর নিচে লেখা এমকে ডট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনাবাড়ী উড়াল সেতুর উপরে পূর্ব পাশে বোমা সদৃশ লাল বাক্স পড়ে থাকার কথা শুনেছি। এ বিষয়ে যেহেতু আমরা এক্সপার্ট না, তাই বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।

/এফআর/
সম্পর্কিত
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা
চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
এক জেলায় অপরাধ করে আরেক জেলায় আত্মগোপন করেও যেভাবে ধরা পড়ছে সন্ত্রাসীরা
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক