পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৭

গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা-ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় আমরা ডিউটিতে ছিলাম। হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৬০-৭০ জন নেতাকর্মী সরকারবিরোধী ঝটিকা মিছিল বের করেন। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করেন তারা। তখন পুলিশ ধাওয়া করে মিছিল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে। 

ওসি বলেন, ‘তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও বিস্ফোরিত পেট্রোল বোমা আলামত হিসেবে জব্দ করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠান আদালত।’

/এএম/ 
সম্পর্কিত
দুই বাসে আগুন, ডিবি পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ
পোশাক শ্রমিকদের সঙ্গে একাধিক এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার ৩০০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫
সর্বশেষ খবর
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য বাঁচলেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির