ফের আইনি জটিলতায় হানি সিং

বিতর্ক আর হানি সিং যেন পরস্পরের সমার্থক। ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এক কনসার্টে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় পড়েন জনপ্রিয় এই র্যাপার। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেই প্রেক্ষিতেই ৫ অক্টোবর মহারাষ্ট্রের সাইবার সেলে হাজিরা দেওয়ার কথা ছিল গায়কের।

কিন্তু এবারও জেরা এড়িয়ে গিয়েছেন হানি সিং। র্যাপার জানিয়ছেন তার আরও কিছুটা সময়ের প্রয়োজন।

ঠিক কোন ঘটনার জেরে ‘আইনি অভিশাপে’ বিদ্ধ হানি? মাস কয়েক আগে নানকু এবং করুণের দিল্লি কনসার্ট থেকে বলিউড ব়্যাপারের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই হাড়কাঁপানো শীতে শ্রোতা-অনুরাগীদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দিতে শোনা যায় তাকে।

ভাইরাল ওই ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ সহকারে হানি সিংকে বলতে শোনা যায়, ‘উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা।’

এমন মন্তব্য ভাইরাল হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েন হানি।  তবে গায়ক-ব়্যাপার  বলেন, ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আসলে মানুষ মাত্রই তো ভুল করে! তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখবো। কথা বলার সময়ে কাকে বলছি, কেন বলছি, সেসব বিচার করে আমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবো। আরও সচেতন হবো।’

 এদিকে  গত মে মাসেই আবার নারীবিদ্বেষী গানের কথার জেরে হিন্দু শক্তি দলের রোষানলে পড়েছিলেন হানি। যে মামলা এখনও দিল্লি হাই কোর্টে বিচারাধীন।