মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। অপরদিকে, প্রতিদ্বন্দ্বিতাহীন লড়াইয়ে জয় পেয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (২৪ মে) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ওই প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পান ৫৩.৬৩ শতাংশ ভোট। বার্নি স্যান্ডার্স পান ৪৬.৩৭ শতাংশ ভোট। এর আগে ওয়াশিংটন ককাসে হিলারি ৭৩ শতাংশ ভোট পান, স্যান্ডার্স পান ২৭ শতাংশ ভোট।
এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও জয়ী ঘোষণা করা হয়। এর আগে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে হারের পর রিপাবলিকান মনোনয়ন দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন রিপাবলিকান দলের দুই প্রার্থী টেড ক্রুজ ও জন ক্যাসিচ।
ট্রাম্প সমর্থকদের সঙ্গে টেড ক্রুজের সমর্থকদের সংঘর্ষের খবর জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নিউ ম্যাক্সিকোর আলবুকারক এলাকায় ট্রাম্পের নির্বাচনি প্রচারণাকালে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন:
সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
নতুন নেতা নির্বাচন করল তালেবান
বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপর দিল্লি
/এসএ/বিএ/