যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মুখোমুখি বৈঠকের বিষয়টি বিবেচনায় আছে এবং এর সম্ভাব্য স্থান হতে পারে দোহা। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং ওয়াশিংটন-তেহরান আলোচনা সম্পর্কে অবগত সূত্রের বরাতে পত্রিকাটি এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি আরও জানায়, অক্টোবরে রেজায়িকে পাঠানো এক চিঠিতে ভ্যান্স বৈঠকের অনুরোধ করেছিলেন। চিঠির খবর প্রথম প্রকাশ করেছিল জার্নালই। রেজায়ি চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন, তবে এর বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।