যুক্তরাষ্ট্রে মাটিতে পুঁতে রাখা শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় কুকুরের খাঁচায় পুঁতে রাখা ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধারের ঘটনায় তার বাবার বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

লেক্সিংটন কাউন্টির শেরিফ ব্রায়ান জে কুনের ভাষ্য অনুযায়ী, শিশু কোয়া শার্পকে সোমবার তার বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমার নিয়ে যান। মঙ্গলবার বিকেলে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শেরিফ কুন জানান, তোয়ালেতে মোড়ানো তারের খাঁচায় ভরে প্রায় ২৪ ঘণ্টা তাকে পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কুনের মতে, তোয়ালেটি সম্ভবত একটি বায়ুস্তর তৈরি করেছিল, যার ফলে কোয়া শ্বাস নিতে পেরেছে। শীতল আবহাওয়াও তার বেঁচে থাকতে সহায়তা করে থাকতে পারে।

সোমবার রাতে একটি আউটবিল্ডিংয়ে পাওয়ার পর কোমারকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। বুধবার শেরিফের কার্যালয় জানায়, তার বিরুদ্ধে খুনের চেষ্টা, শিশুর প্রতি বেআইনি আচরণ, হেফাজতে হস্তক্ষেপ ও চুরির অভিযোগ আনা হয়েছে। জেলের নথি অনুযায়ী, বুধবার তিনি হেফাজতে ছিলেন। তার পক্ষে কথা বলার মতো কোনও আইনজীবী আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

কোমারের বাবার মালিকানাধীন একটি বাড়ির কাছে মাটি নাড়াচাড়া করা একটি স্থান তদন্ত করছিলেন অনুসন্ধানকারীরা। তখন শিশুর কান্না শুনে দ্রুত তারা তাকে মাটি খুঁড়ে বের করেন বলে জানান কুন। মঙ্গলবারই কোয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এখন পরিবারের সদস্যদের কাছে আছে, জানিয়েছে শেরিফের কার্যালয়।

সোমবার দুপুরের শুরুতে কোয়া নিখোঁজ বলে জানানো হয়। এরপর শুরু হওয়া তল্লাশিতে অংশ নেয় এফবিআই, দমকল কর্মী, ফেডারেল অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

কোমারের মা জানিয়েছেন, কোয়ার হেফাজত তার মায়ের কাছে। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, কোয়ার মা এক শেরিফ ডেপুটিকে বলেছেন, তিনি কোমারকে অল্প সময়ের জন্য শিশুটিকে রাখতে দিয়েছিলেন, তবে তা এক-দুই দিনের বেশি হওয়ার কথা ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, কোমার ফেসবুক মেসেঞ্জারে তাকে হুমকি দিয়েছিলেন যে তিনি কোয়াকে নিজের কাছে রেখে দেবেন।

সূত্র: এবিসি নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলা
ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ