গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮

দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর তাদের তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম শেষ করেছে বলে নিশ্চিত করেছে। হাসপাতালের ভেতরে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও রোগীসহ আরও ২০ জনের বেশি আহত হয়েছেন।

হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলাকে লক্ষ্যবস্তু করা হয়। এটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল এবং খান ইউনিসে এখনও টিকে থাকা একমাত্র হাসপাতাল, যা দক্ষিণ গাজার অন্তত ৫ লাখ মানুষকে সেবা দেয়।

নিহত ও আহতদের বেশির ভাগই রোগী। তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করে তারা হাসপাতালের ভেতরে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ছিল আকস্মিক। ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করার আগে কোনও সতর্কবার্তা বা সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

গত কয়েক বছরে একই হাসপাতাল সপ্তমবারের মতো লক্ষ্যবস্তু হলো। ২০২৫ সালের ২৫ আগস্টের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতীগুলোর একটি। ওই দিন হাসপাতালে দুবার বোমা হামলা হয়, এতে পাঁচ সাংবাদিকসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। কোনও পূর্বসতর্কতা ছাড়াই হাসপাতালটি বারবার হামলার শিকার হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে
যুক্তরাষ্ট্রে মাটিতে পুঁতে রাখা শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ