পুলিশ জানিয়েছে, ১৬ বছরের এক কিশোর চন্দননগর থানায় সালাম নামের ওই কোচের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ পরিদর্শক এন. তিরুপাটি রাও জানান, অভিযোগে বলা হয়েছে, অনুশীলনে বিশ্রামের সময় ওই কোচ ১২ থেকে ১৬ বছরের ৫ কিশোরকে নিজের কক্ষে ডেকে নেন। এ সময় কোচ তাদের জোর পূর্বক যৌন সম্পর্ক গড়ার চেষ্টা করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কিশোরের অভিযোগের পর থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। শিশুদের যৌন হয়রানির ধারায় ইতোমধ্যে কোচকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিরুপাটি বলেন, ১৬ বছরের কিশোর তাকে ও আরও চারজনকে কোচ সালাম যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছে। তারা সালামের কাছে ক্রিকেট শিখছিলেন। আমরা বিষয়টি ভতিয়ে দেখছি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন:
- ‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’
- ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন
- অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে এক তরুণ গ্রেফতার
/এএ/