ইরানের সক্ষমতা এবং সংকল্প মূল্যায়নের ক্ষেত্রে তেহরানের শত্রুদের কৌশল ভুল ছিল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার। তিনি যুক্তি দিয়ে বলেন, ইরান এখন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ও ব্যর্থতার মুখোমুখি হচ্ছে।
শনিবার রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি ইয়াদুল্লাহ জাভানি বলেন, শত্রুরা ভুলভাবে ধরে নিয়েছিল যে তারা ইরানি জাতির ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে খুব দ্রুত একটি বিজয় লাভ করতে পারবে।
জাভানি উল্লেখ করেন, শত্রুদের কৌশলগত উদ্দেশ্যের মধ্যে ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মূল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটানো।
Enemy misjudged Iran’s strength during 40-day war: IRGC generalhttps://t.co/E9Juuvgt7n pic.twitter.com/CRqbb0LdNs
— IRNA News Agency ☫ (@IrnaEnglish) May 31, 2026
তিনি বলেন, শত্রুদের সেসব লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এর ফলে আঞ্চলিক সমীকরণ এখন ইরানের অনুকূলে চলে এসেছে।
জাভানি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে, হয় তাদের ইরানি জনগণের অধিকার ও শর্তাবলি মেনে নিতে হবে, না হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে।
সূত্র: দ্য ডন