মার্কিন হামলায় হতাহতের সংখ্যা জানালো ইরান

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি সাংবাদিকদের জানান, আহভাজ শহরের উপকণ্ঠে চালানো ওই মার্কিন হামলায় তিন জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।