ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪২

ইরান যদি সাম্প্রতিক হামলার জবাব দিতে পাল্টা আঘাত হানে, তবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও কঠোর আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছাকাছি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ট্রাম্প সতর্ক করে বলেন, ন্যায্যভাবে চালানো এই হামলার জবাবে ব্যর্থ রাষ্ট্র ইরান যদি পাল্টা আঘাত করে, তবে তাদের ওপর আরও কঠোর ও উচ্চপর্যায়ে আঘাত হানা হবে। তবে এটিই তাদের ওপর সবচেয়ে বড় হামলা নয়, তা এখনও বাকি আছে।

তিনি আরও বলেন, সবকিছু যখন শেষ হবে, তখন ইসলামিক রিপাবলিক অব ইরানের অস্তিত্ব বলতে খুব সামান্যই অবশিষ্ট থাকবে!

মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাসদস্যদের লক্ষ্য করে সম্প্রতি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলা চেষ্টার পরেই এই মার্কিন হামলা চালানো হয়েছে।

এর আগে রবিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির লারক দ্বীপে থাকা রকেট লাঞ্চারে হামলা চালিয়েছে। জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, যা আকাশেই ধ্বংস করা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের জলসীমায় একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে থেমে থেমে যুদ্ধ চলছে, যার মাঝে আগস্ট মাসে কিছুটা শান্ত ছিল পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছিল। ফলে আবার পূর্ণাঙ্গ সংঘাত শুরু হওয়া এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
সর্বশেষ খবর
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি