ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত

ওমানের খাসাব উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল (৩৭ কিলোমিটার) উত্তর-পূর্বে একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ওই সমুদ্রপথ ব্যবহারকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি, সন্দেহজনক কোনও তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।