যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধের ময়দান ও ব্যালট-দুই জায়গাতেই ট্রাম্পকে হারিয়েছে তেহরান। হরমুজ প্রণালিতে কৌশলগত এবং ওয়াশিংটনে রাজনৈতিক পরাজয় ঘটানোর দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আট মাস পর এমন মন্তব্য করলেন রেজায়ি। ডিজেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা ট্রাম্পের দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

হোয়াইট হাউসও যুদ্ধের সঙ্গে নির্বাচনে পরাজয়ের সম্পর্ক অনেকটাই স্বীকার করেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানরা হেরেছে। ট্রাম্পও এ বক্তব্যকে অনেকাংশে সত্য বলে মন্তব্য করেছেন।

রেজায়ি ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ভ্যান্স স্বীকার করেছেন। রুবিও বিদায়ের পথে। হেগসেথেরও বিদায় আসন্ন, আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার! মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সূত্র: উইয়ন নিউজ