হবিট মানবদের গুহায় মিললো প্রাগৈতিহাসিক বিশাল মুরগির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের যে গুহা থেকে ‘হবিট’ নামের প্রাচীন মানব প্রজাতির সন্ধান মিলেছিল, সেখানেই পায়ের হাড়ের একটিমাত্র টুকরো থেকে সম্পূর্ণ এক নতুন প্রজাতির প্রাগৈতিহাসিক পাখির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানের সাধারণ মুরগির চেয়ে কয়েক গুণ ভারী এই বিলুপ্ত প্রজাতির পাখির নাম দেওয়া হয়েছে ‘মেগাপোডিয়াস রোকুসি’।

২০২৬ সালের অক্টোবরে অ্যালচেরিঙ্গা নামক জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, জীবাশ্মীভূত ডান পায়ের হাড়টি থেকে জানা যায় পাখিটির ওজন আনুমানিক ৩ দশমিক ৯ কেজি (৮ দশমিক ৬ পাউন্ড) ছিল। এটি বর্তমানে ওই দ্বীপে টিকে থাকা সম্পর্কিত যেকোনও প্রজাতির চেয়ে অনেক বড়।

পাখিটি মেগাপোড বা ইনকিউবেটর পাখি পরিবারভুক্ত। মুরগির এই দলটির শক্তিশালী পা ও বড় নখ থাকে। সাধারণত পাখির মতো ডিমে তা না দিয়ে এরা পরিবেশের তাপ বা পচনের তাপ ব্যবহার করে ডিম ফুটিয়ে থাকে। ফ্লোরেস দ্বীপের লিয়াং বুয়া গুহা থেকে ২০০৯ সালে হাড়টি আবিষ্কৃত হলেও সম্প্রতি এটি নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়। ফ্লোরেসের প্রাচীন প্রাণীর অবশেষ নিয়ে কাজ করা ইন্দোনেশীয় চিড়িয়াখানা প্রত্নতাত্ত্বিক রোকুস দু আওয়ারের সম্মানার্থে এই নামকরণ করা হয়েছে।

হাড়ের নমুনাটি ১ লাখ ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বছর আগের গুহার পলিমাটি থেকে উদ্ধার করা হয়। ওয়ালেরিয়া অঞ্চলে এটিই প্রথম মেগাপোড পাখির জীবাশ্ম, যা ওই অঞ্চলের প্রাচীন পাখি সম্পর্কে গবেষকদের নতুন তথ্য দিচ্ছে। তবে ডানা বা কাঁধের হাড় না পাওয়ায় পাখিটি উড়তে পারত কি না, তা নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা। এমনকি এটি কবে বিলুপ্ত হয়েছিল বা বর্তমানের ছোট আকৃতির মেগাপোড পাখির সঙ্গে একই সময়ে বেঁচে ছিল কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

বিজ্ঞানীদের ধারণা, বড় প্রজাতিটি বিলুপ্ত হওয়ার পরেই আধুনিক প্রজাতিটি ফ্লোরেসে এসে থাকতে পারে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
ফ্লোরিডায় ব্যস্ত সড়কে প্লেনের জরুরি অবতরণ, পিকআপ ভ্যানকে ধাক্কা
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
সর্বশেষ খবর
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম