মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করছে এবং এর ফল খুব শিগগিরই দেখা যাবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
নির্বাচনি নিরাপত্তা বিষয়ে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরানে আমরা বড় জয় পাচ্ছি এবং খুব, খুব শিগগিরই আপনারা এর ফল দেখতে পাবেন।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র রাতভর ইরানে বিমান হামলা আরও জোরদার করেছে। হরমুজ প্রণালিতে তেহরানের একচ্ছত্র প্রভাব কমাতেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের জাতীয় অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে এই ব্যাপক আক্রমণ শুরু করেছে।