স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, অনিবন্ধিত বা বৈধতা নেই এমন প্রতিষ্ঠানে কাজ করা চিকিৎসক বৈধ হলেও কর্মকাণ্ড অবৈধ বলে বিবেচনা করা হবে। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানো প্রসঙ্গে তিনি একথা জানান।
রেজিস্টার্ড চিকিৎসক অনিবন্ধিত ক্লিনিকে কাজ করলে তার দায় স্বাস্থ্য অধিদফতর নিবে না বলেও জানান ডা. আহমেদুল কবির।