অবৈধ ক্লিনিক বন্ধে আবারও স্বাস্থ্যের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৫:০২আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:২০

আগামীকাল সোমবার থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে একথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, আজকে (সোমবার) এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে দিবো। ৩ মাস আগে যেভাবে অভিযান পরিচালনা হয়েছে একইভাবে হবে। কথা বলছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির

ডা. আহমেদুল কবির বলেন, আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ কাল সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবো। 

তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তিনি আমাদেরকে আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত অভিযানে মোট ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযানের ফলে নিবন্ধনের আবেদন থেকে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া নতুন লাইসেন্সর জন্য পরিদর্শনের অপেক্ষায় এক হাজার ৯৮৬টি,  লাইসেন্স নবায়নের জন্য পরিদর্শনের অপেক্ষায় ২ হাজার ১৭টি প্রতিষ্ঠান। পাশাপাশি নতুন লাইসেন্স দেওয়া হয়েছে ১ হাজার ৪৮৯টি, লাইসেন্স নবায়ন হয়েছে ২ হাজার ৯৩০টি। নতুন লাইসেন্সের জন্য পরিদর্শন শেষ হয়েছে ৩৭৯টির এবং লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৭৬টি পরিদর্শন শেষ হয়েছে আর নতুন লাইসেন্সের জন্য পেন্ডিং রয়েছে দুই হাজার আবেদন।

আরও পড়ুন:

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি