ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে একজনের মৃত্য হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয় তারা।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪০৪ জন, ময়মনসিংহ বিভাগের ৫১ জন, চট্টগ্রাম বিভাগের ৯০ জন, খুলনা বিভাগের ১৫৩ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ১০২ জন রয়েছেন। এছাড়া সিলেট বিভাগে কেউ আক্রান্ত হয়নি।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। তাদের মধ্যে ২৩ হাজার ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৭১ জন।