ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাব্বি (৩০) নামের এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে রবিবার দিবাগত রাতে কারারক্ষী কাউসারসহ কয়েক কারারক্ষীরা বন্দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃতের বাসা ঢাকা রূপনগর টংবস্তি এলাকায়, তার বাবার নাম রাসেল।