ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. মজিদ আলী (৬৮) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কারারক্ষী আমিনুল ইসলামসহ কয়েক কারারক্ষী বন্দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।