বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৮

ঢাকার মোহাম্মদপুর থানার মারধরসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর বাহালুল খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিনের বিষয়ে শুনানির দিন সোমবার রেখেছেন।

এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে দীর্ঘদিন ক্যাপ্টেন ইমনের নামে সাইফুল ও জুয়েল সন্ত্রাসী চক্র অবৈধভাবে চাঁদা আদায়ের উদ্দেশ্যে বিভিন্নভাবে অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, লুটতরাজ, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা হামলা, হত্যাচেষ্টা করে আসছিল। গত ৫ নভেম্বর মতিঝিল শাখা থেকে গ্রাহকের জরুরি পার্সেল ও ডাক ডকুমেন্টস নিয়ে গাড়ি হাজারীবাগ বেড়িবাঁধের উদ্দেশে রওনা করেন চালক রিমন মিয়া। সকাল সাড়ে ৯টার দিকে গাড়িটি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ২৪-২৬ জন নাশকতাকারী ১২-১৩টি মোটরসাইকেল এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ইট, রড ও পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকেন। তখন রিমন গাড়ি থেকে নিচে নামলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তিনি পালিয়ে চলে যান। পরবর্তী সময়ে সন্ত্রাসীরা গাড়িতে ককটেল ও পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। গাড়ির কেবিনসহ বডির ভেতর দাউদাউ করে জ্বলতে থাকে। এতে বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় গত ৭ নভেম্বর রিমন মিয়া বাদী হয়ে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সর্বশেষ খবর
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ
বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর