ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিরঞ্জন চন্দ্র সরকার (৬০) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানান। 

পুলিশ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার রাতে কয়েকজন বন্দিকে রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জন চন্দ্র মারা যান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিরঞ্জন ঢাকা দক্ষিণ গোড়ানের বাসিন্দা। তার বাবা মৃত মনোরঞ্জন সরকার।