দই দিয়ে আইসক্রিম!

দই জমিয়ে আইসক্রিমের মতো সুস্বাদু ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন। গ্রীষ্মের গরমে প্রাণ জুড়াবে স্বাস্থ্যকর এই ফ্রোজেন ডেজার্ট। আইটেমটি তৈরি করতে কয়েকটি সহজ উপাদান প্রয়োজন হবে। জেনে নিন রেসিপি। 

একটি ফুড প্রসেসরে প্লেইন দই নিন প্রথমে। এর সঙ্গে মেশান গুঁড়ো চিনি ও কোকো পাউডার। সঙ্গে ১ চা চামচ ভ্যানিলার নির্যাস মেশান। মিশ্রণটি খুব ভালো করে ব্লেন্ড করে নিন। যত মিহি হবে, তত ক্রিমি টেক্সচার আসবে এতে।

ছবিতে ধাপে ধাপে দেখে নিন উপকরণ মিশ্রণ পদ্ধতি।। ছবি- হেলদি রেসিপিস

বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিন। একঘণ্টা পর পর বের করে নাড়তে হবে মিশ্রণটি। এতে টেক্সচার ভালো আসবে। ভালো মতো জমে গেলে পরিবেশন করুন স্কুপে উঠিয়ে।